সামসুদ্দিন আহমেদ বাংলালিংকের নতুন হিসাব পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামসুদ্দিন আহমেদ ওরাসকম টেলিকম বাংলাদেশের (বাংলালিংক) নতুন অ্যাকাউন্টিং ডিরেক্টর বা হিসাব পরিচালক হিসেবে পদোন্নতি পেয়ে-ছেন। এর আগে সামসুদ্দিন আহমেদ এই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং কন্ট্রোলার বা হিসাব নিয়ন্ত্রক পদে কর্মরত ছিলেন।সামসুদ্দিন আহমেদ ওরাসকম টেলিকম বাংলাদেশের (বাংলালিংক) সঙ্গে চার বছর ধরে সম্পৃক্ত এবং প্রতিষ্ঠানটির উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছেন। ওরাসকম টেলিকম বাংলাদেশে (বাংলালিংক) যোগ দেওয়ার আগে সামসুদ্দিন আহমেদ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ইম্পেরিয়াল টোব্যাকো এবং মেরি স্টোপসের মতো বহুজাতিক প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।সামসুদ্দিন আহমেদ ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট অব বাংলাদেশের একজন ফেলো সদস্য। বিজ্ঞপ্তি।