বেসরকারি সংগঠন সেন্টার ফর ডেভেলপমেন্ট ডায়ালগ (সিডিডি) প্রস্তাবিত জাতীয় বাজেটে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতা সম্প্রসারণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছে।তবে সিডিডি এসব কর্মসূচি বাস্তবায়নে সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে অংশিদারি বৃদ্ধি, পোশাকশিল্পের শ্রমিকদের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর অন্তর্ভুক্ত করা, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসংক্রান্ত তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করা, প্রস্তাবিত তথ্য ব্যাংকে বেসরকারি কার্যক্রমের তথ্য সংযোজন ও পরিবীক্ষণ কৌশল জোরদারের সুপারিশ করা হয়।গতকাল মঙ্গলবার নীলক্ষেতে রাজধানীর বিজেম মিলনায়তনে সিডিডি আয়োজিত ‘প্রস্তাবিত বাজেট: সামাজিক নিরাপত্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর ভাবনা’ শীর্ষক এক নাগরিক সংলাপের আয়োজন করে। এতে বাজেটের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে বিশ্লেষণ ও সুপারিশ উপস্থাপন করেন সিডিডির মহাসচিব এস এম মোর্শেদ।সিডিডির চেয়ারপারসন মির্জা তারেকুল কাদেরের সভাপতিত্বে সংলাপে বক্তব্য দেন অ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্টের কান্ট্রি ডিরেক্টর মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম আতীকুর রহমান, মহিলাবিষয়ক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক নিলুফার বেগম, শ্রমিকনেত্রী চায়না রহমান ও হকার নেতা কামাল সিদ্দিকী।এ ছাড়া সংলাপে শিক্ষাবিদ, সমাজবিজ্ঞানী, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।