সামাজিক ব্যবসার ছয়টি নতুন ধারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক ব্যবসার ছয়টি নতুন ধারণা বা মডেল উপস্থাপন করা হয়েছে। ফ্লাই অ্যাশ দিয়ে ইট প্রস্তুত, তুষের গোলক তৈরির কারখানা, টেলিফোন সেবা, কৃষি খাত, মৌচাষ ও বস্ত্র—এই পাঁচটি খাতে সামাজিক ব্যবসার ধারণা দেওয়া হয়েছে।
রাজধানীতে গতকাল শনিবার ইউনূস সেন্টার আয়োজিত নবম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে এই ধারণাগুলো উপস্থাপন করা হয়েছে। ব্যবসায় উদ্যোক্তা, শিক্ষাবিদ, দেশি-বিদেশি এনজিও, বিশেষজ্ঞসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ১১২ জন এতে অংশ নেন। মিরপুরের ইউনূস সেন্টারে অনুষ্ঠিত এই ডিজাইন ল্যাবে সভাপতিত্ব করেন নোবেল বিজয়ী ও সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক ড. মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানটি তিন ভাগে সম্পন্ন হয়। প্রথম ভাগে সামাজিক ব্যবসার পুরোনো প্রকল্পগুলোর হালনাগাদ তথ্য জানানো হয়। এরপর নতুন প্রকল্প ধারণার উপস্থাপন ও আলোচনা করা হয়।
এরপর ৭ থেকে ৯ নভেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত বৈশ্বিক সামাজিক ব্যবসা সম্মেলনের একটি উপস্থাপনা দেওয়া হয়।
নতুন ছয়টি প্রকল্প হলো প্রকৌশলী রিপন ও ইউনূস সেন্টারের ফ্লাই অ্যাশ থেকে ইট উৎপাদন, গ্রামীণ ব্যবসা বিকাশ ও বিপ্লব কুমারের ধানের তুষের গোলক উৎপাদন, সুজন কমার ও গ্রামীণ টেলিকম ট্রাস্টের সুজন টেলিকম সার্ভিস সেন্টার, ইউনূস সেন্টার ও মোহাম্মদ দিদারুল আলমের উড়িরচর অ্যাগ্রো, গ্রামীণ কল্যাণ ও আবদুস সালামের সুন্দরবন মৌচাষ ও মুধ উৎপাদন এবং গ্রামীণ টেলিকম ট্রাস্ট ও শামীমুল হকের শামীমুল ক্লথিং শপ।
আগামী ২১ ডিসেম্বর পরবর্তী ডিজাইন ল্যাব অনুষ্ঠিত হবে।