সামান্য সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে
কিছুটা ধীর গতিতে আজ মঙ্গলবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সামান্য সূচক বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক আট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৬৫৭ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক ১৪ পয়েন্ট বেড়ে যায়। পরে বেলা ১১টা ২০ মিনিটে সূচক কমেছিল এক পয়েন্ট। এরপর আবারও ইতিবাচক প্রবণতায় যায় সূচক, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৫১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫২টির দাম বেড়েছে, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৯৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, হেইডেলবার্গ সিমেন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউসিবিএল, এবি ব্যাংক, ন্যাশনাল টিউবস, স্কয়ার টেক্সটাইল, পদ্মা অয়েল, গ্রামীণফোন প্রভৃতি।