প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকল্প পদ্ধতিতে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) সঙ্গে চুক্তি করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট। সম্প্রতি ঢাকার কারওয়ান বাজারে সামিট সেন্টারে এ চুক্তি স্বাক্ষর হয়। বিয়াকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ এ রুমি আলী ও সামিট অ্যালায়েন্স পোর্টের পরিচালক সৈয়দ ফজলুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিয়াকের চেয়ারম্যান মাহবুবুর রহমান ও সামিট অ্যালায়েন্স পোর্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলী জওহর রিজভী। চুক্তি অনুযায়ী, সামিট অ্যালায়েন্স পোর্ট কখনো বাণিজ্যিক বা চুক্তিসংক্রান্ত কোনো বিরোধের মুখোমুখি হলে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে বিয়াকের বিশেষায়িত সেবা গ্রহণ করতে পারবে।
বিজ্ঞপ্তি