সামিট অ্যালায়েন্স পোর্টের রিভার টার্মিনালের যাত্রা শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
,
,

চট্টগ্রাম বন্দরের কন্টেইনারবাহী তিনটি জাহাজ ইজারা নিল সামিট অ্যালায়েন্স পোর্ট। নিজেদের একটি ও নতুন এই তিনটিসহ মোট চারটি জাহাজ নিয়ে প্রতিষ্ঠানটি শিগগির শুরু করতে যাচ্ছে দেশের প্রথম বেসরকারি রিভার টার্মিনাল। গত বুধবার বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল জেটিতে এক অনুষ্ঠানে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের কাছে পাঁচ বছর মেয়াদি এই ইজারার চুক্তিপত্র তুলে দেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এ সময় উপস্থিত ছিলেন। মুহাম্মদ আজিজ খান বলেন, এই রিভার টার্মিনালের মাধ্যমে অপেক্ষাকৃত কম সময়, কম খরচ ও অধিক নিরাপদে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহন সম্ভব হবে। বিজ্ঞপ্তি।