সামিট অ্যালায়েন্সের সঙ্গে একীভূত হচ্ছে ওসিএল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট খাতের কোম্পানি ওশান কনটেইনারস লিমিটেড (ওসিএল) একই খাতের আরেক কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের সঙ্গে একীভূত হচ্ছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, হাইকোর্টের বিচারপতি সৈয়দ রিফাত আহমদ গত ১৯ ডিসেম্বর প্রতিষ্ঠান দুটি একীভূত করার নির্দেশ দেন।ডিএসইর ওয়েবসাইটে আরও বলা হয়, ওসিএলের একটি শেয়ারের সমান হবে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের ১.০৭৩৬টি শেয়ার।এদিকে আজ ডিএসইতে ওসিএলের প্রতিটি শেয়ার সর্বশেষ ২৯ টাকা এবং সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের প্রতিটি শেয়ার ২৯ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।