সামিট অয়েল অ্যান্ড শিপিংয়ের নতুন উপদেষ্টা রিয়াজ উদ্দীন আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়ার অ্যাডমিরাল (অব.) রিয়াজ উদ্দীন আহমেদ জুলাই মাস থেকে সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি পরিচালক ক্রয় (নেভি), ডিজিডিপির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া রিয়াজ উদ্দীন খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, সামিট অয়েল অ্যান্ড শিপিং বাংলাদেশের প্রধান জ্বালানি আমদানিকারক, পরিবেশক, স্টোরেজ সার্ভিস সরবরাহকারী এবং মেরিন ডিসট্রিবিউটর। বিজ্ঞপ্তি