প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে গত বুধবার সপ্তম সামিট ওপেন গলফ টুর্নামেন্ট-২০১৬-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) মো. ফারুক খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) প্রেসিডেন্ট আসিফ ইব্রাহীম, সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. ফরিদ খান এবং গলফার সিদ্দিকুর রহমান। প্রায় ৭০০ পেশাদার-অপেশাদার গলফার ১৮ থেকে গতকাল ২৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নেন। বিজ্ঞপ্তি