সামিট গ্রুপের বিদ্যুৎকেন্দ্রে অর্থসংস্থানে সিটি ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি সামিট গ্রুপের দুটি বিদ্যুৎকেন্দ্রের জন্য অর্থসংস্থানে মুখ্য ভূমিকা পালন করেছে সিটি ব্যাংক। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল), ইসলামিক করপোরেশন ফর ডেভেলপমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টর এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওএফইডি) মাধ্যমে এ প্রজেক্টগুলোতে মোট ৭৭ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলার অর্থসংস্থান করেছে ব্যাংকটি। এ উপলক্ষে সম্প্রতি সিঙ্গাপুরে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আয়েশা আজিজ খান, সামিট গ্রুপের পরিচালক আঞ্জুমান আজিজ খান, ব্যবস্থাপনা পরিচালক আবদুল ওয়াদুদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি