সামিট নারায়ণগঞ্জ পাওয়ার পুরস্কার লাভ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামিট নারায়ণগঞ্জ পাওয়ার লিমিটেড সম্প্রতি ‘এশিয়ান পাওয়ার অ্যাওয়ার্ড ২০১১’ অর্জন করেছে। কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান পুরস্কারটি গ্রহণ করেন।সেরা মান ও উৎকর্ষের জন্য সামিট নারায়ণগঞ্জ ‘বেস্ট ফাস্ট ট্রেক পাওয়ার প্রজেক্ট ইন এশিয়া’ বা ‘এশিয়ার সেরা গতির জ্বালানি প্রকল্প’ হিসেবে এই স্বীকৃতি পেয়েছে।আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একদল জ্বালানি বিশেষজ্ঞ ও বিজ্ঞানীর সমন্বয়ে গঠিত একটি নির্বাচক দল এ পুরস্কার ঘোষণা করেছে।এ প্রসঙ্গে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করতে পেরে আমরা ভীষণ গর্বিত।’নারায়ণগঞ্জের মদনগঞ্জে অবস্থিত সামিট নারায়ণগঞ্জ পাওয়ার লিমিটেড বর্তমানে জাতীয় গ্রিডে ১০২ মেগাওয়াট বিদ্যুৎ সংযোজন করছে। গত ২০ মার্চ প্রধানমন্ত্রী এই ডুয়েল ফুয়েল পাওয়ার প্ল্যান্টটি চালু করেন। দেশে এটাই হলো প্রথম ডুয়েল ফুয়েল বিদ্যুৎ প্রকল্প।উল্লেখ্য, ২০১০ সালের ২৩ জুন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সামিট গ্রুপকে ২৭০ দিনের মধ্যে চালু করার শর্তে এ প্রকল্পের দায়িত্ব দেয়। বিজ্ঞপ্তি।