সামিট পাওয়ারের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ স্টক ডিভিডেন্ডসহ ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে সামিট পাওয়ার লিমিটেড। রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনিস্টিটিউশন মিলনায়তনে সম্প্রতি কোম্পানির ১৮তমবার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান ও ব্যবস্থাপনা পরিচালক লে. জে. (অব.) আবদুল ওয়াদুদ। পরিচালকদের মধ্যে আনজুমান আজিজ খান, মুহাম্মদ ফরিদ খান, আয়েশা আজিজ খান, সৈয়দ ফজলুল হক, আব্বাস উদ্দিন আহম্মেদ, মোহাম্মদ ফয়সাল করিম খান, মোস্তাফিজুর রহমান খান এবং কোম্পানি সচিব মাহমুদ হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।