সামিট পাওয়ার ১৯ কোটি ডলারের বৈদেশিক ঋণ পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেড ১৯ কোটি ডলারের বৈদেশিক ঋণ পাচ্ছে। এর মধ্যে ডিইজি জার্মানি ও এর অনুমোদিত সংস্থাগুলো ১২ কোটি ডলার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চার কোটি ডলার এবং ইডকল তিন কোটি ডলার দেবে।বিনিয়োগ বোর্ডের স্ক্রুটিনি কমিটি সম্প্রতি এই ঋণ অনুমোদন করেছে। কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ঋণটি অনুমোদন করা হয়।সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেন্টাইল করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সামিটের মেঘনাঘাট ৩৪১ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে আট থেকে ১২ বছরের জন্য স্বল্পসুদে এই ঋণ দেওয়া হচ্ছে। শর্ত অনুযায়ী সামিট পাওয়ার ৪০টি সমকিস্তিতে ডিইজি ও ইডকলকে এবং ২৪টি সমকিস্তিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে ঋণ পরিশোধ করবে।