সামিট পাওয়ার 'ট্রিপল এ' পেল

সামিট গ্রুপের বিদ্যুৎ উৎপাদনকারী অঙ্গপ্রতিষ্ঠান সামিট পাওয়ার লিমিটেড (এসপিএল) দীর্ঘ মেয়াদে ‘এএএ’ (ট্রিপল এ) এবং স্বল্প মেয়াদে এসটি ওয়ান রেটিং বা ঋণমান পেয়েছে। সামিট পাওয়ারকে ক্রেডিট রেটিং এজেন্সি ক্রিসেল এই স্বীকৃতি দিয়েছে।
ক্রিসেলের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুজাফ্ফর আহমেদ গত রোববার ঢাকার কারওয়ান বাজারের সামিট সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. লতিফ খানের হাতে ঋণমানের সনদটি তুলে দেন। এ সময় সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উম্মিদ খান, পরিচালক সৈয়দ ফজলুল হক, আজহারুল হক ও আবদুল ওয়াদুদ এবং এসপিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মোজাম্মেল হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান এসপিএলের এই অর্জনকে এর প্রতিটি সদস্যের নিরন্তর চেষ্টা, আন্তরিকতা ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার সদিচ্ছার ফসল হিসেবে উল্লেখ করেছেন। বিজ্ঞপ্তি