সামিট পাওয়ারের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, সামিট পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুন অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৮ মে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের ইপিএস হয়েছে তিন টাকা ৬৯ পয়সা।