সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানির আইপিও অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে প্রতিষ্ঠানটি তালিকাভুক্ত হবে। আজ মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড তিন কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ১৩৫ কোটি টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা। প্রিমিয়াম নেওয়া হবে ৩৫ টাকা।প্রতিষ্ঠানটি ১৩৫ কোটি টাকা উত্তোলন করে প্রিফারেন্স শেয়ারের আংশিক অর্থাত্ ১২৯ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার ৩৪৪ টাকা রিডিমশন করবে। প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড প্রতিষ্ঠানটির আইপিওর ইস্যু ব্যবস্থাপনা হিসেবে দায়িত্ব পালন করছে।এসইসির সংবাদবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিটি ইস্যুয়ার কোম্পানির পরিচালকদের আগামী ২১ মের মধ্যে দুই শতাংশ শেয়ার অর্জনের বাধ্যবাধকতা-সংক্রান্ত কমিশনের গত বছরের ২২ নভেম্বর প্রকাশিত এসইসির প্রজ্ঞাপন পরিপালনের লক্ষ্যে কমিশনের আদেশ নম্বর এসইসি/সিএমআরআরসিডি/২০০৮-১৭৮/৬৮০ তারিখ ১৫/০১.২০০৮ (জেড গ্রুপের কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার লেনদেন না করার বিষয়ে উভয় স্টক এক্সচেঞ্জকে প্রদানকৃত নির্দেশনা) উল্লিখিত তারিখ অর্থাত্ আগামী ২১ মে তারিখ পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত আজকের সভায় গৃহীত হয়।