সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানির শেয়ার লেনদেন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল সোমবার শুরু হবে। দুই স্টক এক্সচেঞ্জেই ‘এন’ ক্যাটাগরির অধীনে এই প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেডের ডিএসই লেনদেন কোড এসপিপিসিএল ও ডিএসই কোম্পানি কোড-১৫৩১৬। আর সিএসইর স্ক্রিপ কোড এসপিপিসিএল ও স্ক্রিপ আইডি ২০০১৫। এর আগে গত ১৩ ডিসেম্বর সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি তিন কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ১২০ কোটি টাকা সংগ্রহ করে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল।সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির করপরবর্তী মুনাফা ১২ কোটি ৫৩ লাখ টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৬৪ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১১ কোটি ৩০ লাখ টাকা ও ১.৪৮ টাকা।