সামিট পূর্বাঞ্চলের আইপিওর চাঁদা গ্রহণ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদা গ্রহণের স্থগিত করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার এসইসির নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের আইপিওর চাঁদা গ্রহণের তারিখ আপাতত স্থগিত করা হয়েছে।’ চাঁদা গ্রহণের নতুন সময় পরে জানানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়।এসইসি সূত্রে জানা যায়, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড এসইসির কাছ থেকে ১০ টাকা অভিহিত মূল্যের তিন কোটি শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছিল। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের দাম ৩৫ টাকা প্রিমিয়ামসহ মোট ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই অনুমোদন অনুযায়ী প্রতিষ্ঠানটির আইপিওর আবেদন গ্রহণের (সাবস্ক্রিপশন) তারিখ ১৫ থেকে ১৯ জুলাই নির্ধারণ করা হয়েছিল।প্রতিষ্ঠানটি তিন কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ১৩৫ কোটি টাকা উত্তোলনের অনুমতি পেয়েছিল বলে এসইসি সূত্রে আরও জানা যায়।