প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক হাজার ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যু করার বিষয়ে সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি সম্প্রতি জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও আইআইডিএফসি লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান এবং সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি, জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট ও আইআইডিএফসি লিমিটেডসহ বিভিন্ন মন্ত্রণালয়, ব্যাংক, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।