সামিটের সিঙ্গাপুর অফিসে ওয়াটসিলা প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ, বন্দর, জ্বালানি, আইটি, হসপিটালিটি খাতসহ অবকাঠামো নির্মাণের প্রতিষ্ঠান সামিট গ্রুপের সিঙ্গাপুর অফিস গত বুধবার পরিদর্শন করেন রেসিপ্রোকেটিং ইঞ্জিনের (পিস্টন ইঞ্জিন) নির্মাতা ফিনল্যান্ডের প্রতিষ্ঠান ওয়াটসিলার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী জাক্কো এস্কোলা। প্রতিষ্ঠানটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট সুশীল পুরোহিতকে সঙ্গে নিয়ে তিনি সেখানে গেলে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, ভাইস চেয়ারম্যান লতিফ খান ও ফিন্যান্স ডিরেক্টর আয়েশা আজিজ খান তাঁদের স্বাগত জানান। ওয়াটসিলার শীর্ষ নির্বাহীরা সামিট-ওয়াটসিলা সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি