সার শিল্পের উন্নয়নে সম্মেলন

সার শিল্পের উন্নয়নে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) সম্প্রতি ‘ডি-৮’ নামের একটি সম্মেলনের আয়োজন করেছে। রাজধানীর পুরানা পল্টনে বিএফএর সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ছাড়া ডি-৮-এর অন্য সাতটি দেশ হলো মালয়েশিয়া, পাকিস্তান, ইরান, তুরস্ক, নাইজেরিয়া, মিসর ও ইন্দোনেশিয়া। সম্মেলনে সবগুলো দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ডি-৮-এর সদস্য দেশগুলোর সার শিল্পের উন্নয়নের লক্ষ্যে ডি-৮ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (ডিএফএ) গঠন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে সার উৎপাদন, বাণিজ্য ও সহযোগিতার সমন্বিত ব্যবস্থাপনা স্থাপন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। সম্মেলনে নেতৃত্ব দেন বিএফএর চেয়ারম্যান কামরুল আশরাফ খান এবং বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (আই) আবিদা ইসলাম ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য। বিএফএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।