সারা দেশে অগ্রণী ব্যাংকের আরও ২০০টি শাখা চালু করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে অগ্রণী ব্যাংকের আরও ২০০টি শাখা খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ব্যাংকের বিদ্যমান ৮৬৭টি শাখাকে পর্যায়ক্রমে এ বছরের মধ্যেই কম্পিউটারাইজড (ডিজিটাল) করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর বাজারে সম্প্রতি অগ্রণী ব্যাংক শাখার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ব্যাংকের পরিচালক জাকির আহাম্মদ এ তথ্য জানান।ব্যাংকের চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ব্যাংকের মহাব্যবস্থাপক (প্রশাসন) এ কে এম মুজিবুর রহমান, স্থানীয় উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের প্রধান আবুল কাসেম চৌধুরী।