প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সারিয়াকান্দিতে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ১০৬তম শাখার উদ্বোধন করা হয়েছে। গত রোববার শাখাটির উদ্বোধন করেন এক্সিম ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মান্নান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ হায়দার আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের স্পনসর ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাদারা মান্নান, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া, মো. মুক্তার হোসাইন, শাহ্ মো. আব্দুল বারীসহ প্রধান কার্যালয়ের নির্বাহী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।