প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রীয় পর্যায়ে রক ফসফেট এবং ফসফরিক অ্যাসিড আমদানির জন্য সমঝোতা চুক্তি (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও জর্ডান। এর আওতায় বাংলাদেশ জর্ডান সরকারের মালিকানাধীন ফসফেট মাইনস কোম্পানি থেকে দেড় লাখ মেট্রিক টন রক ফসফেট ও ১ লাখ ২০ হাজার টন ফসফরিক অ্যাসিড আমদানি করবে। এ রক ফসফেট দিয়ে টিএসপি সার উৎপাদন হবে। জর্ডানের রাজধানী আম্মানে গত শুক্রবার চুক্তিটি সই হয়। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান ও জর্ডানের ফসফেট মাইনস কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। এ সময় জর্ডান সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং জর্ডানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ইয়ারুব কুদাহ উপস্থিত ছিলেন।