সারোয়ার ওয়াদুদ চৌধুরী আবার বিপিএফএমইএর সভাপতি নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারোয়ার ওয়াদুদ চৌধুরী ২০১০-১২ সাল মেয়াদে বাংলাদেশ পেট ফ্লেকস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএফএমইএ) সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন।বিপিএফএমইএর নতুন কার্যকরী পর্ষদে ঊর্ধ্বতন সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হন যথাক্রমে হাজি বদরুল ইসলাম ও মো. ইসমাইল মোল্লা।সমিতির নবনির্বাচিত পরিচালকেরা হলেন মো. আরিফুল ইসলাম, মো. আবু তৈয়ব, ফজল মাহমুদ, মো. আবদুল আজিজ, মো. এনায়েত ইসলাম, মাসুদ ইকবাল, রেজা আহমেদ ও নাহিদুর রশিদ।সম্প্রতি বিপিএফএমইএর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়। এতে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদসহ মোহাম্মদ আলী, নজিবুর রহমান, আনোয়ার হোসেন, আবু মোতালেব প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।