সার্কিট ব্রেকারে পৌঁছানোয় বেশির ভাগ কোম্পানির লেনদেন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঙাভাবের মধ্য দিয়ে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হলেও অধিকাংশ কোম্পানির দাম সার্কিট ব্রেকার স্পর্শ করার কারণে ওই কোম্পানিগুলোর লেনদেন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ডিএসই সূত্রে জানা যায়, চাঙাভাবের মধ্য দিয়ে আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়। ফলে প্রায় সবগুলো কোম্পানির দাম বেড়ে যায়। লেনদেনের এক ঘণ্টার মধ্যে অধিকাংশ কোম্পানির দাম সার্কিট ব্রেকার স্পর্শ করে। ফলে ওই সব কোম্পানির ক্রেতা থাকলেও বিক্রেতাশূন্য হওয়ায় লেনদেন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে কোনো বিনিয়োগকারী সার্কিট ব্রেকারের চেয়ে কম দামে শেয়ার বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন।বিনিয়োগকারীরা জানান, লেনদেন শুরু হতে না হতেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম সার্কিট ব্রেকার স্পর্শ করায় তাঁরা কেনাবেচা করতে পারছেন না। উল্লেখ্য, গতকাল মঙ্গলবারও বাজারে একই অবস্থা বিরাজ করেছে।