সার্কে সাত বছরের ফি বকেয়া পাকিস্তানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থায় (সার্ক) সাত বছরের ফি বকেয়া পড়েছে পাকিস্তানের। বকেয়ার পরিমাণ ৭৮ লাখ ৫০ হাজার ডলার। সাউথ এশিয়ান ইউনিভার্সিটি খাতে বকেয়া পড়া এই অর্থ অবিলম্বে পরিশোধ করতে পাকিস্তানকে তাগাদা দিয়েছে অন্য সব সদস্য দেশ। ফি না মেটালে প্রকল্পটি থেকে পাকিস্তান বহিষ্কার হতে পারে।