সালভো কেমিক্যালের পর্ষদ সভা ৭ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ৭ মে অনুষ্ঠিত হবে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ডিএসইর তালিকাভুক্তি আইন অনুযায়ী কোম্পানিটির পর্ষদ সভা ৭ মে বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে।

সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে গত অর্থবছরের লভ্যাংশ ঘোষণা হতে পারে এই সভায়।