সালভো কেমিক্যালের লেনদেন শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি। দেশের দুই স্টক এক্সচেঞ্জে আজ বৃহস্পতিবার থেকে একযোগে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় গত সোমবার কোম্পানিটির তালিকাভুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পর্ষদও একই সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা এসইসির অনুমোদনক্রমে বাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২৬ কোটি টাকা সংগ্রহ করে।২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পাটির শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য (এনএভি) ছিল ১০ টাকা ৮২ পয়সা। তখন শেয়ারপ্রতি আয় দেখানো হয়েছে ৯১ পয়সা।