সালমান ইস্পাহানী সভাপতি, আবদুল হাই সহসভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্পাহানী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানী টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। সহসভাপতি নির্বাচিত হন রুবি টি স্টোরের স্বত্বাধিকারী আবদুল হাই চৌধুরী। তাঁরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।চট্টগ্রামে সম্প্রতি সমিতির ১৬ সদস্যবিশিষ্ট নির্বাহী পর্ষদের দুই বছর মেয়াদি এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ বিক্রেতা গ্রুপ থেকে আদীল হাসনাত চৌধুরী, এম নওফেল করিম খান ও ফরহাদ রহমান, সাধারণ ক্রেতা গ্রুপ থেকে গোলাম মোস্তফা, মোহাম্মদ ইদ্রিস, এম মুসলিম উদ্দিন, ওমর হান্নান ও মো. সেলিম খাদিম সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ ব্রোকার গ্রুপ থেকে এম সাইফুল ইসলাম, সাধারণ ওয়্যারহাউস গ্রুপ থেকে খন্দকার মুর্তাজা আলী ও সহযোগী গ্রুপ থেকে এম এ তাহের, হাজী আবদুর রশিদ, গৌরাঙ্গ চন্দ্র ঘোষ ও আমিরুল ইসলাম সদস্য নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।