সালিস নিষ্পত্তির নতুন নিয়ম চালু করেছে আইসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন ধরনের বিরোধ নিষ্পত্তির বিধিমালায় সংশোধন এনেছে। এতে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগে জড়িত ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা উন্নততর সেবা পাবেন। আগামী ১ জানুয়ারি ২০১২ থেকে বিধিমালাটি কার্যকর হবে। বিধিতে যেসব সংশোধন করা হয়েছে, তাতে সালিস-পদ্ধতিটা দ্রুততার সঙ্গে এবং ব্যয় সাশ্রয়ীভাবে নিষ্পত্তি করা সম্ভব হবে।গতকাল বুধবার আইসিসি বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন বিধিতে বর্তমান প্রয়োজনীয়তা, সালিস নিষ্পত্তি ব্যবহার ও কার্যপ্রণালির উন্নয়ন, তথ্যপ্রযুক্তির উন্নয়ন ইত্যাদি বিবেচনায় নেওয়া হয়েছে। ১৯৯৮ সালে সর্বশেষ এটি সংশোধিত হয়েছিল। জানা গেছে, জুন মাসে মেক্সিকো শহরে আইসিসি ওয়ার্ল্ড কাউন্সিলে নতুন বিধিটি অনুমোদিত হয়। নতুন বিধিতে অতিরিক্ত কিছু অনুবিধি সংযোজিত হয়েছে, যা বহুবিধ চুক্তি এবং দলের সঙ্গে সম্পৃক্ত বিরোধকে নিষ্পত্তি করতে সহায়তা করবে। এ ছাড়া হালনাগাদ মামলা ব্যবস্থাপনা পদ্ধতি, জরুরি বিষয়ে পদক্ষেপের জন্য দ্রুত সালিস নিষ্পত্তিকারী নিয়োগ এবং বিনিয়োগ চুক্তি ও মুক্তবাণিজ্য চুক্তির আওতায় বিরোধ দেখা দিলে তা পরিচালনে পরিবর্তন আনা হয়েছে।বিরোধ নিষ্পত্তি কৌশলের ক্রমাগত চাহিদার জবাবে নতুন নিয়মগুলো বুকলেট আকারে প্রকাশিত হয়েছে, যাতে আইসিসির নতুন নীতিমালাও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিধি বিরোধকারীদের মধ্যস্থতা এবং অন্যান্য ধরনের শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তিতে ব্যবহার করা হবে।