সাসটেইনেবিলিটি প্রতিবেদন প্রকাশ করল গ্রামীণফোন
প্রথমবারের মতো সাসটেইনেবিলিটি প্রতিবেদন প্রকাশ করেছে মুঠোফোন অপারেটর গ্রামীণফোন। কোম্পানির দায়িত্বশীল ও টেকসই ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে মানানসই বিভিন্ন সামাজিক উদ্যোগের বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
রাজধানীর গুলশানের একটি হোটেলে গত মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গণমাধ্যমের কাছে প্রতিবেদনটির বিস্তারিত তুলে ধরা হয়।
গ্রামীণফোনের হেড অব করপোরেট রেসপন্সিবিলিটি দেবাশীষ রায় বলেন, ‘গ্রামীণফোন অভ্যন্তরীণভাবে সুস্থ কর্মপরিবেশ, নৈতিকতা ও নিয়মানুবর্তিতা নিশ্চিত করার পাশাপাশি এমন কিছু দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করতে চায়, যেগুলোর মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী টেলিযোগাযোগ সুবিধা পায়। এ ছাড়া আমাদের সেবাগুলোর নিরাপদ ব্যবহার নিশ্চিত হয় ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কম হয় সেটা নিশ্চিত করাও এ উদ্যোগের অংশ।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের বহিঃযোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ তালাত কামাল।