সাহায্য ছাড়ের আগে শ্রীলঙ্কার অর্থনীতি মূল্যায়ন করবে আইএমএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চূড়ান্ত পর্যায়ের ২৬০ কোটি মার্কিন ডলারের আর্থিক পুনরুদ্ধার প্যাকেজের অর্থ ছাড়ের আগে শ্রীলঙ্কার অর্থনীতি মূল্যায়ন করবে।বিশ্বব্যাংকের সহযোগী সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার জানান, অর্থনীতিতে স্থিতিশলীতা আনার লক্ষ্যে শ্রীলঙ্কার নেওয়া পদক্ষেপগুলোর অগ্রগতি পর্যালোচনা করে তবেই সাহায্য অবমুক্ত করা হবে।যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক ঋণদাতা সংস্থা আইএমএফ গত সোমবার শ্রীলঙ্কার জন্য ৪২ কোটি ৭০ লাখ ডলারের সাহায্য অনুমোদনের পরদিনই এর একজন কর্মকর্তা দেশটির অর্থনীতি মূল্যায়নের কথা বললেন। শ্রীলঙ্কার ব্যালেন্স অব পেমেন্ট বা বৈদেশিক বাণিজ্যের ঘাটতি মোকাবিলার জন্য ওই সাহায্য অনুমোদন করা হয়।শ্রীলঙ্কায় আইএমএফের কান্ট্রি ডিরেক্টর কোশি মাথাই জানান, দেশটি আর্থিক পুনরুদ্ধার প্যাকেজের আওতায় কয়েক দিনের মধ্যেই বহুল প্রতীক্ষিত ৪২ কোটি ৭০ লাখ ডলার পাবে, যা দিতে আইএমএফ সম্মত হয়েছিল ২০০৯ সালে। ৮০ কোটি ডলারের চূড়ান্ত কিস্তির অংশ হিসেবে শ্রীলঙ্কাকে এই সাহায্য দেওয়া হবে।