সাহারাকে তিরস্কার করলেন ভারতের সর্বোচ্চ আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগকারীদের ২৭ হাজার কোটি রুপি ফেরত না দেওয়ায় সাহারা গ্রুপকে তিরস্কার করেছেন ভারতের সর্বোচ্চ আদালত।প্রধান বিচারপিত আলতামাস কবিরের নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ গত সোমবার একই সঙ্গে সাহারা রিয়েল এস্টেট করপোরেশন ও সাহারা হাউজিং ইনভেস্টমেন্ট করপোরেশন বিনিয়োগকারীদের অর্থ এক সপ্তাহের মধ্যে ফেরত দিতে পারবে কি না, তা আদালতকে এক দিনের মধ্যে জানাতে কোম্পানি দুটিকে নির্দেশ দিয়েছেন।আদালত কঠোর ভাষায় সাহারা গ্রুপকে তিরস্কার করে বলেন, ‘আপনাদের প্রতিটা পদক্ষেপ অনির্ভরযোগ্য। আমাদের নির্দেশ আপনারা নিজেদের মতো ব্যাখ্যা করতে পারেন না।’পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়াও (এসইবিআই) সম্প্রতি সাহারার আবেদন প্রত্যাখ্যান করেছে। এসইবিআই সাহারার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছে এবং এই শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে। অবশ্য গতকাল উচ্চ আদালত সাহারা গোষ্ঠীর আবেদনের প্রেক্ষিতে বিনিয়োগকারীদের অর্থ ফেরতের বিষয়ে কোম্পানির ব্যাখ্যা প্রদানের সময় বুধবার পর্যন্ত বাড়িয়েছেন। সূত্র: জি নিউজ।