সাড়ে চার কোটি টাকা মূল্যের সেবা বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় সদ্যসমাপ্ত আন্তর্জাতিক পর্যটন মেলায় সাড়ে চার কোটি টাকার বেশি মূল্যের সেবা বিক্রি হয়েছে। আর এতে ১০ সহস্রাধিক লোকের সমাগম ঘটেছে।
মেলায় অংশগ্রহণকারী বিমান সংস্থা, হোটেল, রেস্তোরাঁ, রিসোর্ট ও ট্যুর অপারেটর বা ভ্রমণ আয়োজক প্রতিষ্ঠানগুলো অভ্যন্তরীণ খাতে নগদ আড়াই কোটি টাকার বেশি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রায় দুই কোটি টাকা মূল্যের ট্যুর বা ভ্রমণ প্যাকেজ, হোটেলসহ অন্যান্য সেবা বিক্রির আদেশ পেয়েছে।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গত শনিবার শেষ হয় ‘ঢাকা ট্রাভেল মার্ট-২০১৪’ শীর্ষক চার দিনব্যাপী এ মেলা। ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর মেলাটির আয়োজন করে।
আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মেলার শেষ দিনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। প্রবেশ টিকিটের ওপর অনুষ্ঠিত হয় র্যাফল ড্র।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান খান কবির ও বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।