সাড়ে পাঁচ হাজার কোটি টাকার ঋণ দিয়েছে বিকেবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) সদ্যসমাপ্ত ২০১২-১৩ অর্থবছরে মোট পাঁচ হাজার ৪৫১ কোটি টাকার ঋণ বিতরণ করেছে।এর মধ্যে তিন হাজার ২৭৯ কোটি টাকা দিয়েছে খাদ্যশস্য, মৎস্য, প্রাণিসম্পদ ও দারিদ্র্য বিমোচন খাতে, যা আগের অর্থবছরের চেয়ে ১৪৫ কোটি টাকা বেশি।আলোচ্য অর্থবছরে বিকেবি মোট পাঁচ হাজার ৬২৬ কোটি টাকার ঋণ আদায় করেছে। এই আদায় আগের অর্থবছরের চেয়ে এক হাজার ১৪৩ কোটি টাকা বেশি। বিজ্ঞপ্তি।