সাড়ে ৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কেনাকাটা আধুনিকায়নে সাড়ে ৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। টাকার অঙ্কে এর পরিমাণ ৪৫০ কোটি টাকা। ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্টে (ডিআইএমএপিপিপি) এই অর্থ খরচ হবে।

গতকাল মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংকের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সই করেন ইআরডিসচিব কাজী শফিকুল আযম ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান। শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এতে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাংকের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে হবে ৩৮ বছরে। এর মধ্যে গ্রেস পিরিয়ড ছয় বছর। আর সার্ভিস চার্জ দশমিক ৭৫ শতাংশ।