সায়হাম কটন মিলসের আইপিও অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সায়হাম কটন মিলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ বুধবার কমিশনের নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।সাইফুর রহমান বলেন, সায়হাম কটন মিলস লিমিটেড বাজারে চার কোটি ৭৫ লাখ শেয়ার ছাড়বে। এর মাধ্যমে বাজার থেকে ৯৫ কোটি টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। ১০ টাকা প্রিমিয়াম নেওয়া হবে। প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড।সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১৪.৭৩ টাকা।