সায়হাম কটন মিলসের লেনদেন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত হলো সায়হাম কটন মিলস লিমিটেড। আজ রোববার দুই স্টক এক্সচেঞ্জে (ঢাকা ও চট্টগ্রাম) বস্ত্র খাতের এই কোম্পানির লেনদেন শুরু হয়। ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, সায়হাম কটন মিলস লিমিটেড এন ক্যাটাগরি-ভুক্ত কোম্পানি। ডিএসইতে প্রতিষ্ঠানটির লেনদেন কোড ‘সায়হামকট’ এবং কোম্পানি কোড ১৭৪৫৩। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) স্ক্রিপ আইডি ১২০৪১ এবং স্ক্রিপ কোড ‘সায়হামকট’।এর আগে গত রোববার সায়হাম কটন মিলস লিমিটেডের লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। পরে ডিএসইর পক্ষ থেকে আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের সিদ্ধান্ত নেওয়া হয়।