সায়হাম টেক্সটাইলের অভিহিত মূল্য ও মার্কেট লট পরিবর্তন অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সায়হাম টেক্সটাইল লিমিটেডের অভিহিত মূল্য ও মার্কেট লট পরিবর্তনের বিষয়টি অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার এ অনুমোদন দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকা পরিবর্তন করা হবে এবং মার্কেট লট ১০টি থেকে ১০০টিতে পরিবর্তন করা হবে। প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১২ কেটি ৫০ লাখ টাকা। আজ প্রতিষ্ঠানটি প্রতিটি শেয়ারের সর্বশেষ মূল্য ১৮৪৫ টাকা।