সায়হাম টেক্সটাইলের রাইট শেয়ার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের ১:২ (বিদ্যমান একটির বিপরীতে দুটি) রাইট শেয়ার অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার কমিশনের ৪১২তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।এই রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড পাঁচ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ১২৫ কোটি টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি শেয়ারে ১৫ টাকা প্রিমিয়াম নেওয়া হবে। কোম্পানিটি এই টাকা দিয়ে ৩০ হাজার ৯৬০ স্পিন্ডালের একটি নতুন ইউনিট স্থাপন করবে। রাইট ইস্যুর ক্ষেত্রে ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছে স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড।