সায়হাম টেক্সটাইলের ১০০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি সায়হাম টেক্সটাইলের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ১০০ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) ঘোষণা করেছে।প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৯ নভেম্বর বেলা ১১টায় কারখানা প্রাঙ্গণে নয়াপাড়া, হবিগঞ্জে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১৪ নভেম্বর। এ ছাড়া প্রতিষ্ঠানটি ৩০ জুন পর্যন্ত তার শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৮.৭৫ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ (এনএভি) ২১০.৫৮ টাকা ও প্রতি শেয়ারে নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৩১.৬২ টাকা ঘোষণা করেছে।