সায়হাম টেক্সটাইলের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত সায়হাম টেক্সটাইল তাদের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আজ বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, সায়হাম টেক্সটাইলের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করে। আগামী ২৩ ডিসেম্বর প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৮ নভেম্বর।প্রতিষ্ঠানটি আরও জানায়, গত ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.৭৫ টাকা, শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ২৯.৫০ টাকা এবং প্রতি শেয়ারে নিট অপারেটিং ক্যাশ ফ্লো ১.৪৫ টাকা।