সায়েন্স ২০১২ শীর্ষ নিয়োগদাতা জরিপে চতুর্থ নভো নরডিস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাতসায়েন্স ম্যাগাজিনের এ বছরের নিয়োগদাতা বা চাকরিদাতা (এমপ্লয়ার) জরিপ ‘সায়েন্স ২০১২ টপ এমপ্লয়ার’ তালিকায় চতুর্থ হয়েছে ডেনিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নভো নরডিস্ক। একই জরিপে গত বছর প্রতিষ্ঠানটির অবস্থান ছিল নবম।সায়েন্স ম্যাগাজিনে ২১ সেপ্টেম্বর বিষয়টি জরিপের ফলাফল প্রকাশিত হয়। ম্যাগাজিনটি প্রতিবছরই শীর্ষ নিয়োগদাতা জরিপ করে থাকে।নভো নরডিস্কের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক দায়বদ্ধতা, কর্মীদের প্রতি সম্মান, কর্মীদের দক্ষতা বাড়াতে উৎসাহী করা ও কর্মীদের মধ্যে বিশ্বস্ততা বাড়ানোয় ভূমিকার কারণে তালিকায় ওপরের দিকে উঠে এসেছে প্রতিষ্ঠানটি।নভো নরডিস্কের প্রধান বিজ্ঞান কর্মকর্তা ও নির্বাহী ভাইস-চেয়ারম্যান ম্যাডস ক্রগসগার্ড থমসেন বলেছেন, ‘তালিকার প্রথম পাঁচে থাকতে পেরে আমরা গর্বিত।’বর্তমানে ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, চীন ও ভারতে নভো নরডিস্কের কার্যালয়ের গবেষণা ও উন্নয়ন বিভাগে কর্মী আছেন চার হাজার। জরিপে জৈবপ্রযুক্তি, জৈব ওষুধ প্রস্তুত, ওষুধ প্রস্তুত এবং এ-সংক্রান্ত শিল্পের সঙ্গে জড়িত চার হাজার ২৭৬ জনের কাছে বিশ্বের প্রধান ২০টি কর্মীবান্ধব প্রতিষ্ঠানের নাম বলতে বলা হয়েছিল।