সায়েম আহমেদ ডাচ-বাংলা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সায়েম আহমেদ
সায়েম আহমেদ

ডাচ-বাংলা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সায়েম আহমেদ। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

ডাচ-বাংলা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ এপ্রিল পরিচালনা পর্ষদের বৈঠকে সায়েম আহমেদকে ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এতে আরও বলা হয়, সায়েম আহমেদ ব্যাংকের একজন উদ্যোক্তা-পরিচালক। তিনি পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি বেশ কয়েকটি বস্ত্র ও স্পিনিং কোম্পানিরও পরিচালক।