সায়ের ইলেট্টোপাম্প ও প্রগতি করপোরেশনের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালিয়ান কোম্পানি সায়ের ইলেট্টোপাম্প (এসপিএস) ও পেডরোলো এনকের সহযোগী প্রতিষ্ঠান প্রগতি করপোরেশনের মধ্যে সম্প্রতি
একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সায়ের ইলেট্টোপাম্পের এক্সপোর্ট ম্যানেজার মাউরো ফ্যাবিলা, মধ্যপ্রাচ্যের এক্সপোর্ট ম্যানেজার মুস্তফা নাসির এবং পেডরোলো এনকে লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নাদের খান, ডিরেক্টর ইমরান খান এবং সিওও আদিল সরকার। অনুষ্ঠানে আরও ছিলেন ইতালির রাষ্ট্রদূত মারিও পামা। বিজ্ঞপ্তি।