প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (সিআইএমএ) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এ অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাদ আন্দালিব ও সিআইএমএর রিজিওনাল ডিরেক্টর ব্রাডলি এমারসন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইএমএর কান্ট্রি ম্যানেজার জারিফ তামান্না মাতিন ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য ফুয়াদ হাসানসহ দুটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।