সিআইবি নিয়ে ঢাকা ব্যাংকের কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইন ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন বিষয়ে ঢাকা ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে। সম্প্রতি অনুষ্ঠিত এ কর্মশালায় ব্যাংকের ঢাকা অঞ্চলের বাইরের বিভিন্ন শাখা থেকে আসা ৫৮ জন কর্মকর্তা অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসেন। আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক গৌরাঙ্গ চক্রবর্তী, ঢাকা ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল শামসাদ বেগম, এসইভিপি সালাহউদদীন আহমেদ, এফএভিপি মো. আবদুল মোতালেব মিয়া, এসভিপি শাহাদাত হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।