প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের (সিআরপি) পক্ষাঘাত পুনর্বাসন প্রকল্পে এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড (ক্রাউন সিমেন্ট) পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে। এ উপলক্ষে ক্রাউন সিমেন্টের কার্যালয়ে গত বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলরের হাতে অনুদানের টাকার চেক তুলে দেন ক্রাউন সিমেন্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্ট গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর কবির, পরিচালক মো. মিজানুর রহমান মোল্লা, কোম্পানির বোর্ডের সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।