সিএপিএম ইউনিট ফান্ডের চাঁদা গ্রহণ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট পোর্টফোলিও ম্যানেজমেন্টের (সিএপিএম) ব্যবস্থাপনাধীন সিএপিএম ইউনিট ফান্ডের চাঁদা গ্রহণ চলছে। ১৬ মার্চ বেমেয়াদি এই ফান্ডটির চাঁদা গ্রহণ শুরু হয়েছে, যা আগামী ২ মে পর্যন্ত চলবে।
সিএপিএমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফান্ডটির প্রাথমিক আকার নির্ধারণ করা হয়েছে ১০ কোটি টাকা। এটির ফেসভ্যালু বা অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। ১০টি ইউনিটের সমন্বয়ে ফান্ডটির প্রতিটি লট বা বাজারগুচ্ছ গঠন করা হয়েছে। আগ্রহী ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা সর্বনিম্ন একটি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সর্বনিম্ন ১০ লটের জন্য আবেদন করতে পারবে।
সিএপিএম জানিয়েছে, অনুমোদিত প্রতিনিধি ও সিএপিএমের ওয়েবসাইটে লগইনের মাধ্যমে আগ্রহী বিনিয়োগকারীরা ফান্ডটির ইউনিট ক্রয় ও পুনঃ ক্রয়ের সুযোগ পাবেন।